নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ব্যক্তিগত অর্থায়নে দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে দোহার ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী এসএম মহিউদ্দিন, ডা. জামাল উদ্দিন ও ইঞ্জিনিয়ার বুরহান উদ্দিনের অর্থায়নে প্রায় তিন শতাধিক দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, হাজী আবুল হোসেন, রমজান হোসেন পিরু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হুসাইন, এসএম সানি প্রমুখ।
