দোহারে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন নজরুল ইসলাম বাবুল

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের ব্যক্তিগত অর্থায়নে দোহার পৌরসভার ৭নং ওয়ার্ডের দুস্থ ও গরীব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে । শুক্রবার দুপুরে তার নিজ বাড়ি থেকেই খাদ্যসামগ্রীর কর্মসুচি গ্রহণ করা হয় ।

নজরুল ইসলাম বাবুল জানান, করোনা পরিস্থিতিতে আজ দেশের খেটে খাওয়া মানুষের জীবন যাপন কষ্টকর হয়ে পরেছে। তাই ব্যক্তিগত অর্থায়নে আমার নিজ ওয়ার্ড থেকে ত্রান সামগ্রী বিতরণ শুরু করেছি। প্রতিটি ওয়ার্ডে যদি কেউ যদি দরিদ্রদের দায়িত্ব নেয় তাহলে দেশের মানুষের কষ্ট লাঘব হবে।
এসময় উপস্থিত ছিলেন, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকা, অনু চৌধুরী, সামসুল ইসলাম খোকন, আবুল মোল্লা, নিঝু খন্দকার, নুরুল ইসলাম, কাউসার আকন্দ,সুলতান মাহমুদ আতিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *