দোহারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার দোহার উপজেলায় ফরিদা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের আলমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই এলাকার আবু কালাম মাদবরের স্ত্রী ও দুবলী হাসির মোড় এলাকার মোহাম্মাদ শেখের মেয়ে।
নিহতের বড় মেয়ে সোনিয়া আক্তার জানান, আমার বাবা আমার মাকে মাঝে মধ্যেই প্রচুর মারধর ও মানসিক নির্যাতন করতেন। বৃহস্পতিবার রাতে তার মা বাবার মাঝে ঝগড়া হয়। এরপর সকালে তার মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
এ বিষয়ে দোহার থানার আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *