মো. ফয়সাল খান: ঢাকার দোহার উপজেলায় শিক্ষার মান উন্নয়নে সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয় ও শিলাকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মাঈদুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এসময় মো, মাঈদুল ইসলাম শিক্ষকদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি,শিক্ষার সার্বিক মান ও পরিবেশ সংরক্ষণ,অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মাঈদুল ইসলাম বলেন, প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরই রয়েছে শিক্ষার অধিকার, সমাজের সকলের স্নেহে বড় হওয়ার অধিকার। বিদ্যালয়ের পরিবেশ হোক মায়ের স্নেহের মত কোমল, বাবার ছায়ার মতই নির্মল। মূলত কোমলমতি ছাত্র-ছাত্রীদের আদর যত্ন এবং ভালোবাসা দিয়ে পাঠ দান করলে ছাত্রছাত্রীরা প্রকৃত জ্ঞানার্জন করতে সক্ষম হবে
ইউএনও আরও জানান, বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়সমূহের বাস্তব চিত্র দেখার চেষ্টা করছি। শিক্ষা ব্যবস্থায় সঠিকভাবে শিক্ষাদান ও শিক্ষার্থী ঝরে পড়া রোধ কল্পে বিদ্যালয় পরিদর্শন অব্যাহত থাকবে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
