নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ কাজী জুম্মন(৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জুম্মন উপজেলার বর্ধনপাড়া এলাকার কাজী মমিনুল ইসলামের ছেলে। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা দক্ষিণ ডিবি পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জের কোমরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জুম্মানকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জুম্মন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আজ (বুধবার) মাদক মামলা দিয়ে গ্রেফতারকৃত ব্যবসায়ীকে আদালতে সোর্পদ করা হয়েছে।
