ঢাকার দোহার উপজেলায় মাদকের অভিযান পরিচালনা করে সবুজ (৩২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক। গ্রেফতারকৃত সবুজ উপজেলার জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকার করম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুলাই মধ্য রাতে দোহার থানার এসআই তন্ময় কুমার চক্রবর্তী, এএসআই মারুফ হাসান ও এএসআই হামিদুল ইসলাম অফিসার ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। এসময় আসামির কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
