দোহারে ইসলামী ছাত্র আন্দোলনের সুন্নাহ সামগ্রী বিতরণ

মো.কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে পথচারী ও গাড়ীচালকদের মাঝে সুন্নাহ সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার দুপুরে জয়পাড়ার কলেজ মোড়ে এ সুন্নাহ সামগ্রী বিতরন করা হয়। সুন্নতের প্রতি সাধারণ মানুষদের আগ্রহ বাড়ীয়ে তুলতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টুপি মেসওয়াক সহ অন্য অন্য সুন্নাহ সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সাধারণ সম্পাদক আবু হানিফা, ঢাকা জেলা দক্ষিনের সাবেক সভাপতি জামাল হোসেন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাবেক সভাপতি মো.রাহাত, সাধারন সম্পাদক মো.মাসুদ প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *