নিজস্ব প্রতিবেদক: হোম কোয়ারেন্টাইন না মানায় ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে ঝনকি গ্রামের পলাশ শরীফ নামে প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা। এসময় বাড়িটিতে লাল পতাকা টাঙ্গিয়ে আজ (২৮ মার্চ) থেকে আগামী ১৪ দিনের জন্য ‘লকডাউন’ ঘোষণা দেয়া হয়।
দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে এবং সরকারি নিদের্শনা মেনে চলতে হবে।
