নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন বাজার ও বাড়িতে বাড়িতে নিয়মিত প্রচারণা চালাচ্ছে দোহার উপজেলা প্রশাসন। সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা আসার পর থেকে জনসচেতনতা সৃষ্টিতে প্রতিনিয়ত মাঠে তৎপর দেখা গেছে দোহার উপজেলা ও থানা প্রশাসনকে। শনিবার দুপুর থেকে উপজেলার দোহার বাজার,হলের বাজার, মেঘুলা বাজার,মালিকান্দা,ঝনকি এলাকায় মানুষের করোনা প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় সাথে ছিলেন দোহার থানার এএসআই তুহিন পারভেজ। প্রচরাণার পাশাপাশি বিভিন্ন বাজারে ও বাড়িতে বাড়িতে মাস্ক বিতরণ করা হয়।
দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে এবং সরকারি নিদের্শনা মেনে চলতে হবে।আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে।
