আমাদের এই তরুণ, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে জালেম সরকারের পতন ঘটিয়েছিল- উপদেষ্টা আদিলুর রহমান খান

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ আমাদের এই তরুণ ছাত্রছাত্রীরা রাস্তার নেমে এসে আবাবিল পাখির মত একটি ফ্যাসিবাদীর মত জালেম সরকারের পতন ঘটিয়েছিল জুলাই ৩৬শে এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বুধবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে উদ্দেশ্য মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, আমার এসেছি সেসব দিনের কথা মনে করিয়ে দিতে যখন বাংলাদেশের মানুষ অত্যাচারিত ছিল, মনে করিয়ে দিতে বিডিয়ার এর হত্যাকান্ড হয়েছিল, শাপলা চত্বরে ম্যাসাকারের কথা, আয়নাঘর, ঘুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা। আমার মনে করিয়ে দিতে চাই বাংলাদেশ তার স্বাধীন অবস্থান নিয়ে গত সাড়ে ১৫ বছর কাজ করতে পারে নাই। তার উপর আধিপত্য বাদে আসন থেকে। যদি বাংলাদেশের মানুষের পরিবর্তন চায়, শ্রীনগরের মানুষের পরিবর্তন চায় তাহলে আগামী ১২ তারিখে বুকে লাল সবুজে পতাকা ধারণ করে আল্লাহ নামে সকালবেলা যেয়ে ভোট দিবেন হ্যা। বাংলাদেশ বদল ঘটিয়ে দিতে হবে বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না বাংলাদেশ মানুষ আর কখনও আগ্রহী শক্তির কাছে মাথা নত করবে না। বাংলাদেশের মানুষ স্বাধীন ভাবে মাথা উঁচু করে থাকবে, বাংলাদেশের তরুণ ছাত্রছাত্রীরা স্বাধীন ভাবে বড় হবে তাদের শিক্ষা অর্জন করবে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা তারা নির্ধারণ করবে এবং সংসদে গিয়ে তারাই কথা বলবে। এরকম দিন যদি চান তাহলে হাতে ভোট দেবেন হ্যা তে।
এসময় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) মোঃ আনিছুর রহমান, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *