এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ওই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত থেকে মুন্সীগঞ্জের ৩টি সংসদীয় আসনের ১৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন।
এ সময় তিনি ১৭ জন প্রার্থীর মাঝে নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দের পাশাপাশি মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মমিন আলী ও মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে তাদের কাঙ্ক্ষিত প্রতীক ফুটবল বরাদ্দ করেন।
