কেরানীগঞ্জে নির্বাচন উপলক্ষে বিভিন্ন হাউজিং ও হাটবাজারে সিসি ক্যামেরা-লাইটিং স্থাপনে মত বিনিময় সভা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ নিরাপত্তার র্স্বাথে কেরানীগঞ্জে বিভিন্ন হাউজিং প্রকল্পে ও হাটবাজারে সিসি ক্যামেরা স্থাপনসহ লাইটিং  স্থাপন করার বিষয় নিয়ে হাউজিং প্রকল্পের মালকি ও হাটবাজার ব্যবসায়ীদের সাথে উপজলো প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী র্কমর্কতা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে  সকালে উপজলো পরষিদ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠতি হয়।

সভায উপজলো নির্বাহী র্কমর্কতা মোঃ উমর ফারুক বলনে, উপজেলার বিভিন্ন হাউজিং প্রকল্পে ও হাট বাজারগুলোতে সিসি ক্যামরো ও পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা না থাকায় বিভিন্ন ধরনের অপরাধ মূলক র্কমকান্ড ঘটিয়ে অপরাধীরা নির্বিঘ্নে পালিয়ে যেেত সক্ষম হয়। এতে অপরাধীদরে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হয়। তাই আগামি নির্বাচনকে সামনে রেখে ৩০ জানুয়ারির মধ্যে উপজলোর প্রতিটি হাউজিং প্রকল্পে ও হাটবাজারে বাধ্যতামূলক সিসি ক্যামরো ও লাইটিং ব্যবস্থা স্থাপন করতে হবে। সভায় বিভিন্ন হাউজিং প্রকল্পরে মালিক, ম্যানজোর ও হাটবাজার গুলোর ব্যবসায়ীরা উপস্থতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *