দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত দুলাল বাঁচতে চায় মানবিক সাহায্যের আবেদন

 নিজস্ব প্রতিবেদক: দুরারোগ্য লিভার কান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হতদরিদ্র দুলাল (৪০)। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মৃত আজিমউদ্দিনের তৃতীয় পুত্র।
ঢাকার নবাবগঞ্জের নিউ লাইফ হাসপাতাল, ঢাকার গ্যাসটোলিভার চিকিৎসার পর বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনষ্টিটিউট অব ক্যান্সার রিসার্স এন্ড হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাবরিনা রহমান মিথিলার কাছে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন টিউমার থেকে ক্যানসার লিভারে ছড়িয়ে পড়েছে। পাইপের মাধ্যমে তার খাবার সরবরাহ করা হচ্ছে। ডাক্তারের পরামর্শ, নিয়মিত কেমো থেরাপি- রেডিও থেরাপিসহ নিয়মিত চিকিৎসা নিলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকে এত টাকা জোগাড় করা সম্ভব না। এদেশের বিত্তবানদের কাছে বাবাকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন দুলাল এর নাবালক ছেলে আবদুল আহাদ।
আহাদ বলেন-বর্তমানে আর্থিক সংকটের কারণে আমরা এখনও ওনার কেমোথেরাপি শুরু করতে পারিনি। তাই দেশবাসীর বিত্তবানদের কাছে বাবার চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছি; আপনার একটি টাকার চিকিৎসায় বাঁচাতে পারে আমার বাবার জীবন। ভালোবাসার এই পৃথিবীতে ভালোবাসার মানুষের জন্যে আমরা কত কিছুই না করতে পারি। সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিন একটি অসহায় পরিবারের জন্যে। আমার বাবা সুস্থ হয়ে উঠলে বেঁচে যাবে একটি পরিবার। হতদরিদ্র পিতার চিকিৎসার্থে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সাহায্য সহযোগীতা নিয়ে চিকিৎসা সেবা দিয়েছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়ার কথা থাকলেও টাকার অভাবে ভর্তি করাতে পারছেন না দরিদ্র পরিবারটি।
সব মিলিয়ে এ পর্যন্ত পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে গেছে পিতার চিকিৎসা করাতে। হতদরিদ্র পিতার পক্ষে ব্যয় বহুল চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খেয়ে নিদারূন কষ্টে মানবেতর জীবনযাপন করছে অসহায় পরিবারটি। অথচ পুরোপুরি সুস্থ্য করে তুলতে এখনো প্রায় ছয় লক্ষ টাকা দরকার; যা জোগাড় করা অসহায় পরিবারটির পক্ষে কোন রকমই সম্ভব নয়। সব মিলিয়ে সংসার চালাতেই নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। সেখানে ক্যান্সার রোগীর চিকিৎসা অসহায় পরিবারের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
আত্মীয় স্বজন, গ্রামবাসী ও নিজের কষ্টার্জিত টাকায় চিকিৎসা সেবা চালিয়েছি। আর তো সম্ভবপর হচ্ছেনা। এমতাবস্থায় পিতার চিকিৎসা সেবা চালাতে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিনীত অনুরোধ জানিয়েছেন একমাত্র নাবালক সন্তান। তাই মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করতে চিকিৎসা ব্যয়ে আপনিও অংশীদার হোন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
দুলাল- মোবাইল নং- ০১৭৬৭৬১৯৭১২ (পার্সোনাল বিকাশ নম্বর)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *