নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ: দোহার-নবাবগঞ্জ থেকে ইসলামিক বিভিন্ন সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকা ইয়াসিন মুনিফ এবার বাংলা বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। কেরানীগঞ্জের শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার প্রদান করেন ‘আকিজ আলোকিত জ্ঞানী’ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক এবং রাহবার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান। অনুষ্ঠানে শরীফ পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাফল্যের পথচলা:
এটি ইয়াসিন মুনিফের প্রথম সাফল্য নয়। এর কিছুদিন আগে তিনি কেরানীগঞ্জ উপজেলা পর্যায়ে আয়োজিত ‘সীরাত প্রতিযোগিতা’য় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন।
বর্তমান কার্যক্রম:
প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি ইয়াসিন মুনিফ বর্তমানে ‘নববাংলা’ কর্তৃক আয়োজিত ‘জ্ঞানের আলোক ধারা’ নামক একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। দোহার ও নবাবগঞ্জ এলাকা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও দ্বীনি কার্যক্রমে তিনি নিয়মিত যুক্ত রয়েছেন।
