শ্রীনগরে স্কুলে নতুন বই পেয়ে শিশুদের মুখে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য হাঁসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিশুদের মুখে হাঁসি ফুটে উঠে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী, শিউলী আক্তার, রিতা আক্তার, মোহাম্মদ মাহবুব উল আলম, সুশান্ত চক্রবর্তী, এলিজা আক্তার, ফাহিমা আক্তার, মোহাম্মদ রাসেল, শামীমা আক্তারসহ অভিবাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *