নয়াবাড়ীতে হযরত খাজা সম্রাট মহিউদ্দিন আহাম্মদ শাহ চিশতী (রঃ) মানিক দয়ালের পবিত্র ওরশ মোবারক

নিজস্ব প্রতিবেদক:  নয়াবাড়ীতে দয়ালপাক হযরত খাজা সম্রাট মহিউদ্দিন আহাম্মদ শাহ চিশতী (রঃ) মানিক দয়ালের ১২ তম পবিত্র ওরশ মোবারক-২০২৫ উপলক্ষে লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর সন্ধায় নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা গ্রামে মানিক দয়ালের নিজ বাসায় লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হালকায়ে যিকির, মিলাদ মাহফিল ও লালন সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানী, ঢাকা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক লুৎফর রহমান রতন, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি টিপু সুলতান মোল্লা, দোহার পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আহামেদ, দোহার উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ সুজন মিয়া, নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল ইসলাম কিরন, দোহার উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম লিটন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ওয়াজেদ আলী খান, দোহার উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *