নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও যানবাহন চালক ,শ্রমজীবী মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকায় মোকশেদ শেখের ছোট ছেলে বাহরাইন প্রবাসী শেখ স্বপনের নিজস্ব অর্থায়নে ৮ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে এ তবারক বিতরণ করা হয়।
এ সময় শেখ স্বপন বলেন, তিনবারের সাবেক প্রধানণমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন আমাদের আপসহীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আজ সারাদেশের মানুষ তার জন্য দোয়া করছেন। এমন একজন নেত্রী হারিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিরাট একটি শুন্যতা সৃষ্টি হলো। মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচু মাকাম দান করুন এই দোয়া করছি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোকশেদ শেখ,বিল্লাল হোসেন,সিদ্দিক খানসহ আরও অনেকে। পরে শ্রমজীবী, রিকশা চালক,ইজিবাইক চালকদের মাঝে খাবার বিতরণ করেন।
