দোহারের মাহমুদপুরে নিজস্ব অর্থায়নে ত্রান বিতরণ

মো.কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারানপুর গ্রামে শনিবার (২৮ মার্চ) সকালে দরিদ্রদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়। তরুন সমাজসেবক জয়েদআলি মাতবরের নাতী ও জনাব আলি মাতবরের পুত্র আলী আহাম্মদ তাদের ব্যক্তিগত অর্থায়নে মাহমুদপুর ইউনিয়নের ৫০টি অতি দরিদ্র পরিবারের মাঝে এ ত্রানসামগ্রী বিতরণ করেন।

ত্রানসামগ্রীর মধ্যে ছিল চাউল, তেল, ডাল, আটা, আলু, পিয়াজ, সাবান, লবন ইত্যাদি।

তিনি ত্রানসামগ্রী বিতরণ শেষে নববাংলা কে জানান, আমি অসহায় পরিবারের কষ্ট দেখে এই ত্রানসামগ্রী বিতরণ করার উদ্যোগ নেই। আমি কয়েকদিন পরে আবার দরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করব। আমার মতো সমাজের বিত্তবানরা যেন এগিয়ে আসে গরীবদের সহযোগীতার জন্য। ” তিনি আরও বলেন, আমি যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি। এই জন্য আপনারা আমার জন্য দু’আ করবেন। আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবো এবং আমার তৌফিক অনুযায়ী আপনাদের সাহায্য করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আলি আহাম্মদ, জনাব আলি মাতবর, রহমান মাদবর, দোহার উপজেলা যুবলীগের সদস্য লেবন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী রুবেল হোসেন, আ. জলিল, খোকন ওমর আলি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *