দোহারে জনসচেতনতা তৈরিতে মাঠে নেমেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রমন থেকে মুক্ত থাকার বিষয়ে সচেতন করতে এবং হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণ করতে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন বাজার ও বাড়িতে বাড়িতে কাজ শুরু করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন যৌথভাবে এ কর্মসূচীতে অংশ নেয়। এসময় দোহার বাজার,হলের বাজার মেঘুলা বাজারসহ নারিশা পশ্চিম চর, সুতারপাড়া ,ঝনকি সহ বেশ কয়েকটি এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ খবর নেন। এবং সকলকে গরে থাকার জন্য অনুরোধ করেন।
সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন পালন না করায় ঝনকি গ্রামের শাহজাহান নামে এক ইতালি প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র । পরে বাড়িটি লক ডাউন করে দেওয়া হয়।
কার্যক্রম শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের সংক্রামক থেকে বাচতে হলে অতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকতে হবে এবং জনসমাগম থেকে বিরত থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *