স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে প্রানঘাতি করোনাভাইরাসের সংক্রামন বিস্তার রোধ করার জন্য মানুষকে ঘরে ফেরাতে উপজেলা প্রশাসন সচেতনতামুলক অভিযান পরিচালনা করেছে। আজ শুক্রবার (২৭মার্চ) সকালে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, কেরানীগঞ্জের মানুষকে প্রানঘাতি করোনার হাত থেকে রক্ষা করার জন্য আমরা নিয়মিতভাবে সচেতনতামুলক অভিযান পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা জিনজিরা, আগানগর, শুভাঢ্যা ও কালিন্দী ইউনিয়নে মানুষকে ঘরে ফেরাতে এই অভিযান পরিচালনা করি।
এসময় জনগনকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে নানা সচেতনতামুলক পরামর্শ মাইকিং করে সবাইকে জানিয়ে দেয়া হয়।এয়াড়া বিশেষ প্রয়োজনে কেউ বাড়ির বাহিরে আসলে তাদেরকে জনসমাগম এড়িয়ে ও সামজিক দুরুত্ব বজায় রেখে চলার পরামর্শও দেয়া হয়। কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ এলাকার বাসিন্দা শিবলু এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এই অভিযানতো আমাদের সবার নিরাপদের জন্যই করা হচ্ছে। তাই সরকারের বিধি নিষেধ আমাদের সবার মেনে চলা উচিত।
