মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রাম জেলায় যোগদান করে সর্ব প্রথম ভূরুঙ্গামারী উপজেলা সফর করেন।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারীর সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল ওয়াদুদ চেয়ারম্যান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ( অবঃ) আব্দুল মজিদ সরকার, ভূরুঙ্গামারী সরকারি কলেজ এর অধ্যক্ষ খন্দকার সারওয়ার হোসেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ আজিজুল ইসলাম স্বপন সরকার, সহকারী অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, সোনাহাট ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বাবুল আক্তার, সোনাহাট স্থলবন্দর সিএন এফ এবং উপজেলা বিএনপির সদস্য ইফতেখারুল ইসলাম শ্যামা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রোকনুজ্জামান রোকন, জাতীয় নাগরিক পার্টি মোরশেদুল ইসলাম আনিচ, ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস এর নেতা মাসুদ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনিরুজ্জামান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
