নবাবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালন

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। দেশে করোনা ভাইরাস রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কোনো ধরনের জনসমাগম না করেই শুধু মাত্র শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জনানোর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে সকাল ৮ ঘটিকায় প্রথমে উপজেলা প্রশাসন শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা আওয়ামীলীগের পক্ষ হতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দ্বৈত ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, সহকারী কমিশনার (ভূমি) জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল সহ উপজেলা প্রশাসন ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *