আমিরাতে আজ থেকে রোববার পর্যন্ত ঘরে থাকার নির্দেশ

শাজাহান খান (আরব আমিরাত প্রতিনিধি) :

সংযুক্ত আরব আমিরাতে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮ টা থেকে রোববার সকাল ৬ টা পর্যন্ত সবাইকে নিজ নিজ ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. ফরিদা আল হোসানী স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, আজ রাত ৮ টায় সারাদেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক স্প্রে করা হবে।তাই এসময় দেশের বাসিন্দাদের নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। কেবলমাত্র খাদ্য, মেডিসিনের প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসন নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে। এক্ষেত্রে যাদের বাহিরে পাওয়া যাবে সবার ওয়ার্ক পার্মিট পরীক্ষা করে দেখা হবে।

এছাড়াও নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লোক ছাড়া বাহিরে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হতে পারে বলেও ডাক্তার ফরিদা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *