এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, নেতাকর্মী ও জনসাধারণের প্রতি আমার অনুরোধ, আপনারা জামায়াতের থেকে সতর্ক থাকুন।
তিনি অভিযোগ করে বলেন, জামায়াত এখন ভণ্ডামির রাজনীতি শুরু করেছে। আমি তাদেরকে অনুরোধ করব এই ভণ্ডামি থেকে সরে আসুন, নয়তো পরিণতি খুব ভয়াবহ হবে। আওয়ামী লীগের মতোই আপনাদেরও চরম মূল্য দিতে হবে এই ভণ্ডামির।
মঙ্গলবার (২১ অক্টোবর) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক, সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
