কেরানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবধনা প্রদান হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাকির হোসেন মোল্লা এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া । এসময় অনান্যদের উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেন, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল, রাজাবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম,বাঘাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন প্রমূখ। কেরানীগঞ্জে ৩৭ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হতে ক্রেস্ট তুলে দিয়ে প্রধান অতিথি রিনাত ফৌজিয়া তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতীর মেরুদন্ড। মেধাবী ছাত্ররাই দেশ সঠিক ভাবে পরিচালনা করতে পারে। তাই মেধাবীরাই দেশের ভবিষৎ। কেরানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সফলতা কামনা করে ,সময়ের প্রতি দৃষ্টি রেখে, লেখা পড়ায় আরও মনযোগী হওয়ার আহবান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *