মো. আব্দুল গনি ,কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করেছে মডেল উপজেলা যুবদল। আজ দুপুরে কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল ও যুগ্ন আহবায়ক অভির নেতৃত্বে মডেল থানার কলাতিয়া ও হযরতপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়। এ সময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম, হযরতপুর ইউনিয়ন পরিষদের বিচারিক আদালতের চেয়ারম্যান আলামিন টুলু, সাধারন সম্পাদক হাসান মোল্লা, হযরতপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ উজ্জলসহ বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
