কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে আগামী ১২ ই অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সমন্বয় সভায় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোকাদ্দেস,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ ও কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ শাহানুর ইসলামসহ অন্যান্যরা।
