শ্রীনগরে অগ্নিকান্ডে পুরোহিতের বসতঘর পুড়ে ছাই

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে এক পুরোহিতের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব-তিনগাঁও গ্রামের প্রদীপ চক্রবর্তীর বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি ঘর পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় ওই পুরোহিতের অন্তত ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত এগিয়ে আসেন। হাতে হাতে বালতি-পাতিল দিয়ে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িটির সংযোগের কাঁচা রাস্তার অবস্থা খারাপের কারণে গাড়ি দূরে রেখে অনিগ্ননির্বাপণ করেন ফায়ার ফাইটাররা। ভুক্তভোগী প্রদীপ চক্তবর্তীর ধারনা মতে ঘরে বৈদ্যুতিক ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দ্রুত ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ করায় ওই বাড়ির মন্দিরসহ অন্যান্য বেশকিছু স্থাপনা আগুনের হাত থেকে রক্ষা পায়। আগুনের সূত্রপাত জানার চেষ্টা চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *