কেরানীগঞ্জে রাস্তায় পড়ে থাকা শিশুর করোনাভাইরাস গুজবে এলাকায় তুলকালামকাণ্ড

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা এক অজ্ঞাত শিশুর করোনাভাইরাস গুজবে এলকাবাসীদের মধ্যে আতংকে তুলকালামকাণ্ড পড়ে যায়। এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে শতশত মানুষ শিশুটিকে একনজর দেখার জন্য সেখানে ভীড় জমায়। কিন্তু কেউ ভয়ে শিশুটির কাছে আসতে সাহস পায়নি।খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ আজ মঙ্গলবার(২৪মার্চ) বিকেল সাড়ে ৩টায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেলক্স হাসপাতালে ভর্তি করে। শিশুটির আনুমানিক বয়স হব ১৯বছর।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু জানান,শিশুটি অসুস্থ্য ও ক্ষুধার্থ অবস্থায় জিনজিরা হাউলী কবরস্থানের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। দীর্ঘ সময় সে সেখানে পড়ে থাকে। কিন্তু করোনাভাইরাস আতংকে কেউ তার কাছে আসতে সাহস পায়নি।আশেপাশের মানুষ শিশুটি করোনাভাইরাসরোসে মারা গেছে বলে গুজাব ছড়ায়। এতে এলাকার শতশত উৎসুক মানুষ শিশুটিকে এক নজর দেখার জন্য হাউলী কবরস্থান এলাকা ভীড় জমায়। খবর পেয়ে তারা দ্রুত সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করেন।তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ জানান, শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত নয়। সে অন্য শারিরীক অসুস্থ্যতায় ভুগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *