কেরানীগঞ্জে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসী যুবককে জরিমানা

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে হোম কোয়ারেন্টাইন না মানার অপরাধে এক বিদেশ ফেরত যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলার (২৪মার্চ) দুপুরে কলাতিয়া এলাকায় সৌদি ফেরত প্রবাসী মো. ইরফান (৩৪) নামে এক যুবককে এই জরিমানা করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আদেশ প্রদান করেন।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মোহাম্মদ মজিরুল হক জানান, উপজেলার কলাতিয়া ইউনিয়নে কয়েকদিন পুর্বে সৌদি থেকে ইরফান নামে এক যুবক আসে। তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু ওই যুবক হোম কোয়ারেন্টাইনে না থেকে সে বাড়ির বাহিরে ঘোরাফেরা করতে থাকে। তাকে স্থানীয় এক ইউপি মেম্বার ও কলাতিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে কোয়ারেন্টাইনে থাকতে বলায় সে তাদের কথঠর অমান্য করে। এতে প্রতিবেশিরা অভিযোগ করলে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নির নেতৃত্বে সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এসময় ওই যুবককে বাহিরে ঘোরাফেরার সময় তাকে ১০হাজার টাকা জরিমান করা হয় ।

এব্যাপারে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নি বলেন, বিদেশ থেকে আসা প্রবাসীরা যাতে কোয়ারেন্টাইনে থাকে সেটাকে নিশ্চিত করার জন্যই যুবকটিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *