নবাবগঞ্জে ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের ফোরাম মিটিং অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার হলি ডে চাইনিজ রেস্টুরেন্টে ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নিং মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন ডেভিড নোয়েল গমেজ।

এসময় বক্তরা বলেন, ব্রাক মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে। বিশেষ করে বিদেশ ফেরত মানুষের গুরুত্ব ব্রাকের কাছে অপরিসীম। ব্রাকের এই কর্মকান্ড প্রশংসার দাবিদার। অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন মেম্বারের সঞ্চালনায়, কমিটির সহ-সভাপতি ইয়াসমিন আক্তার, আঃ মজিদ সাংগঠনিক সম্পাদক, খলিলুর রহমান প্রচার সম্পাদক, সদস্য জুসনা, মিনি, বিউটি, শিরিন, সুলতানা, লিজা আক্তার, প্রোগ্রামার আবুল কালাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *