শ্রীনগরে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলার তন্তর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সিংপাড়া বালুর মাঠে ১নং ওয়ার্ড বিএনপির এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
তন্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রধান করেন, তন্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল হক মনু কাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন, তন্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মোহন, সিংপাড়া বাজার কমিটির সভাপতি বাবুল শেখ, শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহে আলম ঢালী, অনিক ইসলাম অভি, সুরুজ মোড়ল, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম দীপু, কোষাধক্ষ সজিব শেখ
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহাগ বেপারী, সদস্য সচিব জাকারিয়া মৃধা,যুগ্ম আহবায়ক
সিফাত হোসেন অভি, কৃষকদলের সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক রবিউল শেখ, ছাত্রদলের সহ-সভাপতি আরমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক সায়মন,দপ্তর সম্পাদক মাহফুজসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *