এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার সন্ধ্যায় শ্রীনগরে শ্রী শ্রী অনন্তদেব কেন্দ্রীয় মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিক কাছে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এসব ধানাইপানাই ছেড়ে রাজনীতির মাঠে আসুন, মানুষের দুঃখ-কষ্ট বুঝুন। এখন কিসের আন্দোলন, কার জন্য আন্দোলন? জনগণের কাছে এতো ভয় কেন? জনগণের পাশে আসুন-জনগণ যদি আপনাদের মেনে নেয়, ভোট দেয়, তাহলেই আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবেন।
মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলার ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
