অনির্দিষ্টকালের জন্য স্থগিত লা লিগা

মরণ ব্যাধি করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় জনপ্রিয় স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শুধু লা লিগাই নয়; স্পেনের সকল প্রকার পেশাদার ফুটবল একইভাবে স্থগিত করা হয়।

সোমবার (২৩ মার্চ) বিকালে এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ভাইরাসের ছোবল থেকে স্পেন পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত এই লিগ স্থগিত থাকবে। সেটা একমাস বা কয়েকমাসও হতে পারে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কবলে পড়েছে স্পেনসহ পুরো ইউরোপ। এখন পর্যন্ত স্পেনে প্রায় ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রায় দুই হাজারের কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছে এই ভয়ানক ভাইরাসের শিকার হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *