সিংগাইরে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বহিস্কার

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির সদস্য মো. সেলিম হোসেনকে (৫৪) দল থেকে বহিষ্কার করা হয়েছে।  সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিংগাইর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল শরীফ খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃত সেলিম হোসেনের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে বিএনপি সবসময় কঠোর অবস্থানে থাকে। সেলিমের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এটি একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত। উল্লেখ্য, জনৈক ব্যবসায়ী আবু সুফিয়ান সিদ্দিকীর দায়ের করা চাঁদাবাজির মামলায় গত ২৩ আগস্ট বিকেলে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

ওই মামলায় তার ছেলে পলাশসহ ১৫-২০ জনকে আসামী করা হয়।  জামিন পেয়ে সেলিম সামাজিক যোগাযোগের মাধ্যমে বিএনপি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জড়িয়ে নেতিবাচক মন্তব্য করে বিভিন্ন প্রশ্নের জন্ম দেন। তার এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি নষ্ট করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *