কেরানীগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর মাসিক সমস্বয় সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা )প্রতিনিধি : কেরানীগঞ্জে বাংলাদেশ স্কাউটস মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।  মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লাহ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানয়ারা বেগম প্রমুখ।

প্রধান অতিথি রিনাত ফৌজিয়া বলেন, বাংলাদেশ স্কাউটসের প্রধান উদ্দেশ্য হলো স্কাউটিং কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনা করা। এর মাধ্যমে স্কাউট নেতৃবৃন্দ ও কর্মীরা একত্রিত হয়ে় ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করেন, নীতিমালা তৈরি করেন, এবং সকল স্তরের কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় সাধন করেন যাতে স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক দক্ষতা বৃদ্ধি পায় এবং তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *