কেরালিগঞ্জ (ঢাকা)প্রতিনিধি; কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চারদিন পর জামিনে মুক্তি পেলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান। তিনি আজ শুক্রবার দুপুরে কারাগার থেকে মুক্ত হয়ে বাহিরে বের হয়ে আসেন। এ সময় কারাফটকে হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। । সকাল থেকেই মামুন হাসানের নির্বাচনী এলাকা ঢাকা -১৫ আসনের হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা কারাফটকের সামনে অবস্থান করতে থাকে। মামুন হাসান ২০১৮ সালে ঢাকা -১৫ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন।
তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি সহ যুবদলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদেও ছিলেন।ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়ের করা তার বিরুদ্ধে চারটি মামলায় মঙ্গলবার জামিনের জন্য আদালতে সে আত্মসমর্পণ করে। এতে আদালত তার জামিন নামুঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। বৃহস্পতিবার ওই চারটি মামলায় পুনরায় তার জামিন শুনানি হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। মামুন হাসানের জামিনের সকল কাগজপত্র কারা অভ্যন্তরে আসলে তা পরীক্ষা-নিরীক্ষার পর কারা কর্তৃপক্ষ দুপুরে তাকে কারামুক্ত করে দেন। কারাগার থেকে মুক্তি পেয়েই তিনি কারা ফটোকে বলেন, দীর্ঘ ১৬বছর পতিত ফ্যাসিস্ট হাসিনা সারাদেশকে কারাগারে পরিণত করেছিল।
আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দন্ড দিয়েছিলেন। আমরা আইনের মাধ্যমে লড়াই করে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমাদের বিরুদ্ধে হাসিনার দেওয়া মামলা গুলো ছিল মিথ্যা। এদিকে একই সময়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এসএম মিজানুর রহমান রাজ কারাগার থেকে জামিনে মুক্তি পান।
