ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় কাভার্ডভ্যান উল্টে চালক আহত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি কাভার্ডভ্যান উল্টে চালক মোঃ জুয়েল আহত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ষোলঘর নামক স্থানে মাওয়াগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
আহত জুয়েল ফরিদপুরের আলমডাঙ্গা এলাকার ইবাদত খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ষোলঘর এলাকায় মাওয়াগামী কাভার্ডভ্যানটিকে পিছন থেকে প্রচেষ্টা পরিবহণের একটি যাত্রীবাহী বাস স্ব-জোরে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি উল্টে সড়কে পড়ে যায়। এ সময় বাসটি দ্রুত পালিয়ে যায়। আটকে পড়া চালককে ফায়ার সার্ভিস উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, এ ঘটনায় কিছুক্ষণের জন্য সড়কে যানজটের সৃষ্টি হয়। গাড়ি চালকদের অসাবধানতা ও অতিরিক্ত গতির ফলে সড়কে দুর্ঘটনা বাড়ছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এদিন উল্টে যাওয়া কাভার্ডভ্যানের চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. আবু নাঈম সিদ্দিকী জানান, পালিয়ে যাওয়া বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। কাভার্ডভ্যানটি রেকার দিয়ে সরিয়ে আনা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *