উত্তর জয়পাড়া ও খাড়াকান্দা সংযোগ খালটি পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম উদ্বোধন

ঢাকার দোহার উপজেলায় উত্তর জয়াপাড়া ও খাড়াকান্দা সংযোগ খালটি পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম।

এ সময় পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন, ময়লা-আবর্জনা ও পরিত্যক্ত খাল পরিস্কার কার্যক্রমের এই উদ্যোগের মাধ্যমে শুধু জলাবদ্ধতা নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

উপস্থিত ছিলেন দোহার পৌরসভা প্রকৌশলী এমএম মামুনুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জুলহাস উদ্দিন, ব্যবসায়ী জহিরুল হক, পদ্মা সরকারি কলেজের প্রভাষক ও সাংবাদিক মাহমুদুল হাসান সুমন, আব্দুল জলিল, জাকির হোসেন, আব্দুল গণি, সফি উদ্দিনসহ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *