এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে মারধরে শিকার ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে ভাতিজাসহ অসুস্থ্য বড় ভাই মামলার আসামি হওয়ায় প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
সোমবার বিকেল ৫টায় উপজেলার ষোলঘর ইউনিয়নের কালীবাড়ী লঞ্চঘাট এলাকায় স্থানীয়রা এ প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় স্থানীয়রা জানান, সমসাবাদ এলাকার মৃত মোসলেম শেখের ছেলে অলিল,রুহুল,আতাহার ও মোজাফ্ফরদের মধ্যে পারিবারিক ও পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ নিজের ভাই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। তাদের চার ভাইয়ের মধ্যে মোজাফফরের সাথে একই গ্রামের মৃত ইলিম শেখের ছেলে ইসমাইল চলাফেরা করায় অপর তিন ভাইয়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ আক্রোশে ঘটনার দিন গত ১২ জুন সন্ধ্যা ৭টার দিকে অলিল,রুহুল ও আতাহারগং
ইসমাইলকে বাড়ি থেকে কালীবাড়ী লঞ্চঘাট এলাকায় আব্বাস মিয়ার মুদি দোকানের সামনে ডেকে নিয়ে এসে মারধর শুরু করে। এতে উভয় পক্ষই আহত হয়। এসময়। অসুস্থ বড় ইব্রাহীম ছোট ভাই ইসমাইলকে মারধর করতে দেখে উদ্ধার করতে গেলে আতাহারগং তাকে পিটিয়ে আহত করে।
ভুক্তভোগী অসুস্থ ইব্রাহিম জানান, আমার ছোট ভাই ইসমাইল মোজাফফরের সাথে চলাফেরা করায় আতাহারগং আমার ভাইকে মারধর করতে দেখে আমি ভাইকে উদ্ধার করতে গেলে আতাহারগং আমাকেও মারধর করে আহত করে। পরবর্তীতে আতাহার শেখ বাদী হয়ে উল্টো মোজাফফরসহ আমাদের ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আমরা এই অন্যায়ের বিচার চাই।
এব্যাপারে আতাহার শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইসমাইল আমার ভাই মোাজাফফরের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় এবং আমাদের না জানিয়ে গাছ কেটে নিয়ে যাওয়ার বিষয়ে ইসমাইলকে জিজ্ঞাসা করায় উভয় পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। পরে আমরা এ বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু ওরা মীমাংসায় না বসে উল্টো আগে আমাদের বিরুদ্ধে জিডি করেন। পরে আমরা তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।
মামলার তদন্তকারী অফিসার এসআই রাজ্জাক বলেন, উভয় পক্ষ থানায় জিডি ও মামলা দায়ের করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে
