শ্রীনগরে ট্রেনে কাটা এক যুবকের মৃত্যু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। নিহত যুবকের নাম আল-আমিন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আল-আমিন কুরিগ্রাম জেলার পাচগাছি এলাকার গাড়িমারা গ্রামের আছর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার কামারখোলা এলাকার রেল লাইনের পাশে এক যুবকের দ্বি-খন্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে দিন মজুরের কাজ করতে লোকটি এই অঞ্চলে এসেছিলেন।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মরদেহটি উদ্ধারের পর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাওয়া রেলওয়ে স্টেশন ইনচার্জ এসআই মানিক বিশ্বাস জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হয়েছে। স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *