লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সিরাজদিখান উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । শুক্রবার সকাল সারে ১০ টায় উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। সিরাজদিখান দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্তোষপাড়া গোয়ালবাড়ি অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল দেশ ও বিএনপির ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ও প্রোপাগান্ডার ছড়িয়ে ষড়যন্ত্রে করছে। স্বাধীনতার পর থেকে এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। দেশকে অস্থিতিশীল করতে মিথ্যাচার করছে। এরই ধারাবাহিকতায় এখনো তারা দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাই তাদেরকে হুশিয়ার করে দিতে চাই ভবিষ্যতে যদি আপনারা এভাবেই দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যান তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে । এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাদল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক সদস্য দুলাল দাস, সিরাজদিখান উপজেলা বিএনপির ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ,মুন্সীগঞ্জ জেলা স্বোচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদল আহব্বায়ক ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার,সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দল আহব্বায়ক আজিজুল ইসলাম ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শেখ রাসেল এছাড়াও উপস্থিত ছিলেন ১৪ টি ইউনিয়নের বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
