আব্দুল রাহিম: ঢাকার দোহার উপজেলায় ১০ ই মোহররম উপলক্ষে সোহাদায়ে কারবালার মাহফিল,হালকায়ে জিকির, তোবারক বিতরণ ও ১০ তম উরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ৬ জুলাই) রাতে মেঘুলা এলাকায় পাক পান্জাতন আল কাদরিয়া, চিশতিয়া পাক দরবার শরীফের আয়োজনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জামশা আল চিশতিয়া নিজামিয়া দরবার শরীফের পীর সাহেব শাহ আব্দুল রাজ্জাক। এস এম গোলজার হোসেন (তোবারক পাগলার) পরিচালনায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক নুর উদ্দিন আহমেদ,আব্দুর রাজ্জাক বেপারী,আব্দুস সাত্তার মোল্লা, রেজাউল করিম, আলমগীর হোসেন,ইউনুস বেপারী, দুলাল পীর,সাদ্দাম হোসেন খাদেম,জসিম উদ্দিন, শাহাদাত মাস্টার, জিন্নত সাধু,আলী পাগলা,সালাউদ্দিন মামুন,জাহাঙ্গীর শাহ,আকবর আলী,সাঈদ শাহ,হালেম বয়াতী,জালাল আহমেদ, মাঈনুদ্দিন,জিয়াউর রহমান,জয়নাল আবেদীন,কাওছার আহমেদ সহ আরো অনেকে। পরে দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।
