এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে শ্রীনগরে একসনা লীজের জমিতে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাগ্যকুল গ্রামে পিলার করে একাধিক জমিতে এই পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেজ ঢালাই করে পিলার করে পাকা ভবন নির্মাণ করা হয়েছে। পুরো ভবনের ইটের ওয়াল নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। তরিঘরি করে নির্মাণ শ্রমিকরা কাজ করছে।
একটি সূত্র জানায়, এর আগে ভবন নির্মাণের খবর পেয়ে ভূমি অফিসের লোকজন এসে বাধা দিয়ে যায়। এখন কিছুদিন যাবত দিনে রাতে ও সাপ্তাহিক ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে সমান তালে নির্মাণ কাজ করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, বলহরি দাস,সিরাজ মাঝি,আঃ রশিদ ও সানা মাঝিসহ অনেক বাড়ীতেই একসনা লীজের বাড়ীতে এরকম পাকা ভবন নির্মাণ করা হয়েছে। রহস্যজনক কারণে আইন অমান্য করে তারা ভবন নির্মাণের সাহস কিভাবে পায়? এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
ভবন নির্মাণকারী বলহরি দাসের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই এলাকার অনেকেই লীজের বাড়ীতে এরকম পাকা স্থাপনা নির্মাণ করে বসবাস করেছে। তা দেখে আমিও করেছি।
স্থানীয় ভাগ্যকুল ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মাহফুজ এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সরে জমিনে গিয়ে নিয়ম ভঙ্গ করে থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে
