ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টু:  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে পড়ে সিয়াম (৭) ও সোহান আলী (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা।
সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। দুজনে চাচাতো ভাই।বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসাথে পড়াশোনা করতেন সিয়াম ও সোহান। দুজনের বাবা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। শুক্রবার মাদ্রাসা ছুটি তাই বাড়িতে এসেছিলেন দুই ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃ*ত্যু হয়।
পরিবারের স্বজনরা টের পেয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *