টঙ্গীবাড়ীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা!অভিযুক্ত আটক

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে হোসাইন (৭) নামে দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রকে শ্বাস রোধে হত্যা করে মৃতদেহ জঙ্গলে ফেলে রাখে প্রতিবেশী চাচা আরিয়ান ওরফে মাহিম (২০)।
শুক্রবার ২৩ মে বিকেল ৪ টা থেকে ২৫ মে রাত ০১.৩০ এর মধ্যে উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের পেষকার বাড়ীতে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটে।
মৃত হোসাইন (৭) উপজেলার ধীপুর ইউনিয়নের মো.জুয়েলের পুত্র। সে আড়িয়ল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র। ঘাতক আরিয়ান ওরফে মাহিম একই ইউনিয়নের ডুলিহাটা গ্রামের মৃত মানিকের ছেলে।

স্থানীয়রা জানান,ঘাতক আরিয়ান ওরফে মাহিমের মা নিহত হোসেনের লাশের বিষয়টি তার পরিবারের লোকজনদের জানায়। এই তথ্য পেয়ে নিহতের বাবাসহ স্থানীয় লোকজন ঘটনাটি টঙ্গীবাড়ী থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে আসামী আরিয়ান ওরফে মাহিম (২০)কে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেখানো মতে ঘটনাস্থল থেকে মৃতের হাত-পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মুহিদুল ইসলাম জানান- এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *