ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে সাংবাদিক লেখাপ্রাইভেট কার দিয়ে ছিনতাই

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সাংবাদিক লেখা স্টিকার প্রাইভেটকারে লাগিয়ে যাত্রী পারাপারের নামে সংঘবদ্ধ ছিনতাইকারির কবলে পড়ে সর্বশান্ত হয়েছে শানু  (৫০) নামের এক যাত্রী । বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে এ ছিনতাইয়ের ঘটনা ।
আহত শানু পটুয়াখালী সদর এলাকার মৃত আঃ ছালামের ছেলে।

ভুক্তভোগী শানুর কাছ থেকে জানা যায় , তিনি নড়াইল যাওয়ার উদ্দেশ্যে পোস্তগোলা ব্রীজে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ-সময় সাংবাদিক লেখা স্টিকার লাগানো একটি প্রাইভেটকার মাওয়া যাত্রী নিবে বলে তাকে গাড়িতে উঠায়। প্রাইভেটকারটি ধলেশ্বরী টোলপ্লাজা পার হওয়ার পর তার হাত পা ও মুখ বেঁধে ফেলে । এরপর তার কাছে থাকা নগদ একুশ হাজার টাকা , ক্রেডিট কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বিকাশ , নগদ ও ক্রেডিট কার্ডের গোপন নাম্বার না দেয়ায় ছিনতাইকারীরা তাকে বেদম প্রহার করে সন্ধ্যা ৭ টার দিকে শানুকে পদ্মাসেতু উত্তর থানার অদূরে তেলের পাম্প বরাবর সার্ভিস লেনে ফেলে দিয়ে চলে যায় । তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্ব্যাস্ব্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে ।

এ বিষয়ে পদ্মাসেতু উত্তর থানার এস আই ইমানুর জানান , স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । ছিনতাইকারী সহ প্রাইভেটকারটি সনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *