এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সাংবাদিক লেখা স্টিকার প্রাইভেটকারে লাগিয়ে যাত্রী পারাপারের নামে সংঘবদ্ধ ছিনতাইকারির কবলে পড়ে সর্বশান্ত হয়েছে শানু (৫০) নামের এক যাত্রী । বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে এ ছিনতাইয়ের ঘটনা ।
আহত শানু পটুয়াখালী সদর এলাকার মৃত আঃ ছালামের ছেলে।
ভুক্তভোগী শানুর কাছ থেকে জানা যায় , তিনি নড়াইল যাওয়ার উদ্দেশ্যে পোস্তগোলা ব্রীজে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ-সময় সাংবাদিক লেখা স্টিকার লাগানো একটি প্রাইভেটকার মাওয়া যাত্রী নিবে বলে তাকে গাড়িতে উঠায়। প্রাইভেটকারটি ধলেশ্বরী টোলপ্লাজা পার হওয়ার পর তার হাত পা ও মুখ বেঁধে ফেলে । এরপর তার কাছে থাকা নগদ একুশ হাজার টাকা , ক্রেডিট কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বিকাশ , নগদ ও ক্রেডিট কার্ডের গোপন নাম্বার না দেয়ায় ছিনতাইকারীরা তাকে বেদম প্রহার করে সন্ধ্যা ৭ টার দিকে শানুকে পদ্মাসেতু উত্তর থানার অদূরে তেলের পাম্প বরাবর সার্ভিস লেনে ফেলে দিয়ে চলে যায় । তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্ব্যাস্ব্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে ।
এ বিষয়ে পদ্মাসেতু উত্তর থানার এস আই ইমানুর জানান , স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । ছিনতাইকারী সহ প্রাইভেটকারটি সনাক্তের চেষ্টা চলছে।
