ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নি হ ত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী় (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিাজদীখানে সড়ক দুর্ঘটনায়  অজ্ঞাত এক গাড়ির ধাক্কায়  এক পথচারী নিহত হয়েছেন । নিহতের পরিচয় পাওয়া যায়নি।তার বয়স আনুমানিক ৪০ বছর। শুক্রবার ১৬ মে সকাল ১০ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের  রামের খোলা নামক এলাকায় মাওয়ামুখী সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে হাসাড়া থানায় রাখা হয়েছে । ধারনা করছি রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোন গাড়ীর ধাক্কায় মারা গেছেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে ।  এ ঘটনায়  আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *