সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ১০.০৫ মিটার বক্স কালভার্ট ব্রীজ নির্মাণের পর ডাইভারশন অপসারণ না করায় কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পরেছে স্থানীয় কৃষকরা। উপজেলার সিংগাইর-সাহরাইল-পারাগ্রাম সড়কের পৌর এলাকার আজিমপুর ২ নং ওয়ার্ড পাকড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার(২১ এপ্রিল) স্থানীয় কৃষকেরা গণস্বাক্ষরে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহি অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানাযায়,সিংগাইর-সাহরাইল-পারাগ্রাম সড়কের পৌর এলাকার আজিমপুর ২ নং ওয়ার্ড পাকড়তলা এলাকা ১০.০৫ মিটার বক্স কালভার্টের নির্মাণ কাজ শুরু হলে যাতায়াতের জন্য সড়কের পূর্ব পাশ দিয়ে ডাইভারশন নির্মাণ করেন।
এর পর কালভার্ট ব্রীজের নির্মাণ কাজ চলে। গত ৭-৮ মাস আগে ব্রীজের কাজ সমাপ্ত হলে তা খুলে দেয়া হয়। কিন্তু অধ্যবধি ডাইভারশন অপসারণ না করায় ভোগান্তিতে পরেছে কৃষকরা।
সরেজমিনে সোমবার দুপুরে গিয়ে ব্রীজের পূর্বপাশের বাড়ির মালিক কৃষক রিপন মিয়া ও সাবেক পৌর কাউন্সিলর আক্রাম হোসেনসহ একাধিক লোকজনের সাথে কথা বলে জানাযায়,ব্রীজের কাজ শেষ হলেও ডাইভারশনটি অপসারণ না করায় সিংগাইর ও গোবিন্ধল মৌজার পূর্ব ও পশ্চিম পাশের হাজার হাজার একর জমিতে বর্ষা মৌসুমে ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ার সম্ভবনা রয়েছে । তাই দ্রুত ডাইভারশণটি অপসারণের জন্য প্রশাসনের সৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগ লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান,এলজিইডি ইঞ্জিনিয়ার সাথে কথা বলে দ্রুত ডাইভারশন ভেঙ্গে দেয়ার ব্যবস্থা করব ইনশা আল্লাহ।
